দেশের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে……..মো. মিজানুর রহমান
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান উপজেলা অফিসার্স ক্লাবের উন্নয়ন কাজ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মুক্তিযোদ্ধা পাঠাগার উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবসহ দলীয় নেতৃবৃন্দ।
মো. মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস সাধারণের মাঝে ছড়িয়ে দিতে বই পড়তে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে সবাই। মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠাগারের বিকল্প নেই।
০৮ মার্চ, ২০২২।
