মতলব উত্তরে আইসিটি দিবসের সভায় ইউএনও- সুন্দর আগামির জন্য তরুণ প্রজন্মকে আইসিটিতে পারদর্শী হতে হবে

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়। -ইল্শেপাড়

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে র্যা লি বের করা হয়। দেশে প্রথমবারের মতো এ বছরই দিবসটি পালিত হয়েছে। র্যা লিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
র্যা লি শেষে বটছায়ায় আলোচনা সভায় ইউএনও শারমিন আক্তার বলেন, দেশ আইসিটি খাতে অনেক এগিয়ে গিয়েছে, আমরা মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে ৭ম/৮ম অবস্থানে রয়েছে। সরকারিভাবে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি গ্রহণ করা হয়েছে এবং এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। আওয়ামী লীগ ২০০৮ সালের ১২ ডিসেম্বর নির্বাচনী ইসতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারণাটি ঘোষণা করে। এজন্য এই দিনটিকে স্মরীণয় করে রাখতে সরকার ১২ ডিসেম্বরকে জাতীয় আইসিটি দিবস হিসেবে উদ্যাপনের সিদ্ধান্ত নেয়।
তিনি আরো বলেন, সুন্দর আগামির জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। সরকার তরুণদের আধুনিক প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলছে। কাজেই সমগ্র বিশ্ব এখন তাদের হাতের মুঠোয় এবং আমি আশা করি এই তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে জাতির জনকের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে সার্থক করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. এনামুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারী বিআরডিবি কর্মকর্তা মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম লাভলু।