আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্প

মতলব উত্তর ব্যুরো
আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিম মাহমুদ হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফারুক।
তিনি বলেছেন, বর্তমানে গরু মোটা তাজাকরণে নিষিদ্ধ ঔষধ ব্যবহার হয় না বললেই চলে। তবে এক সময় এসব ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহার হতো। আমি এ উপজেলায় আসার পর থেকে খামারি ও ঔষুধ ব্যবসায়ীদের বুঝিয়ে সচেতন করে তুলেছি। এখন তারা বুঝতে পারে গরু মোটাতাজাকরণে বিষাক্ত ঔষুধ ব্যবহার করা আইনগতভাবে নিষেধ।
তিনি আরো বলেন, গরু মোটা তাজাকরণে খামারিরা এ সকল ঔষুধ যাতে ব্যবহার করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়ালি উল্ল্যাহ, বিল্লাল হোসেন, মোববারক হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশলায় ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ চলে।
