মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটির শপথ ও অভিষেক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কমিটির সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে উপজেলার হাশিমপুর দরবার শরীফে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি ও হাশিমপুর আহমাদিয়া ছিদ্দিকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদ।
প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি গোলাম মোস্তফা শাহ।
সাংগঠনিক সম্পাদক মুফতি শাহজালাল সিদ্দিকীর পরিচালনায় আলোচনা করেন সিনিয়র সহ সভাপতি, লবাইরকান্দি আল আমিন মাদ্রাসার অধ্যক্ষ মাও. ওয়ালি উল্লাহ সরকার, আমিয়াপুর মাদ্রাসার সুপার মুফতি মাও. ফারুক আহমদ, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাও. ইসমাঈল, সাধারন সম্পাদক মুফতি আহমদ উল্লাহ, মুফতি মহিউদ্দীন হামিদী, মাও. শফিকুল ইসলাম, মাও. ইকবাল হোসাইন, মাও. মোরশেদ আলম সিরাজী, আল্লামা আনিসুর রহমান মাক্কী, এইচ এম রফিকুল ইসলাম আত্তারী, মাও. হাবিবুল্লাহ, হাফেজ কামরুল হাসান, শরীফ উল্লাহ দর্জি, চাঁনমিয়া মেম্বার’সহ কমিটির নেতৃবৃন্দ।
প্রধান আলোচক মুফতি গোলাম মোস্তফা শাহ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামকে ঐকবদ্ধ রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। আজ মুসলিম জাতি বিভিন্ন ভাগে বিভক্ত যার কারনে মুসলিম জাতি নেতৃত্ব শুন্য। এই নেতৃত্ব অর্জন করতে হলে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতেই হবে।একে অপরের কল্যাণেও এগিয়ে আসতে হবে। দেশের দিকে ও নজর রাখতে হবে যাতে কোন জঙ্গিগোষ্ঠী জঙ্গি হামলার করতে না পারে।
পরিশেষে দেশের জনগণের ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাশিমপুর দরবার শরীফের পীর ও সংগঠনের সভাপতি আল্লামা শায়খ আশফাক আহমাদ।
৩১ আগস্ট, ২০২১।