মতলব উত্তরে মিড ডে মিল উদ্বোধন

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের ১০৪নং ছোট চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ চালাবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেকে প্রস্তুত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে মানসম্মত লেখাপড়ার বিকল্প নেই। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা অনেক চিন্তা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিড ডে মিল চালু করেছেন।
ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন গাজীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক শামসুজ্জামান ডলার, সহকারী শিক্ষা কর্মকর্তা অলিউল্ল্যাহ, সমাজসেবক নান্নুু গাজী, ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. বাতেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজেরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আ. রহমান তপাদার, দেওয়ান শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক রমজান হোসেন, সিরাজুল ইসলাম, ফাতেমা বেগম, শিউলী আক্তার, হ্যাপী সেন প্রমুখ।