মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার সংলগ্ন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নিষ্কাশন খালে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেছেন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল
ইসলাম। মঙ্গলবার (১০ আগস্ট) ছেংগারচর বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে স্বেচ্ছায় খালের ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি।
উপজেলার ছেংগারচর, বালুরচর, কলাকান্দা, হানিরপাড়, মিলারচর, মাথাভাঙ্গা, জোড়খালি, বারোআনিসহ বিভিন্ন এলাকার বৃষ্টির জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সাইফুল ইসলাম বলেন, খাল-নালা হলো পানি চলাচলের পথ। কিন্তু দুর্ভাগ্যজনক অসচেতনভাবে খালে-নালায় ময়লা আবর্জনা ফেলছে। গৃহস্থালি বর্জ্য, পচা পেঁয়াজ, ছেঁড়া টেবিল ক্লথ, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। এ খাল এখন কচুরিপানা, ময়লা আবর্জনা ও মশার প্রজনন আখড়ায় পরিণত হয়েছে। একদিকে করোনা মাহামারির সংক্রমণ বেড়েছে। অপরদিকে যদি মশার উৎপাতে ডেঙ্গু, ম্যালেরিয়ার প্রকোপ বাড়ে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
ব্যবসায়ী ইয়াছিন বলেন, নিষ্কাশন খালে কচুরীপানা ও বাজারের ময়লা ফেলা হয়। এতে খাল দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না। সাইফুল ইসলাম ভাইয়ের অর্থায়নে কিছু অংশ পরিস্কার করা হচ্ছে। এভাবে যার যায়গা নিজ উদ্যোগে পরিস্কার করলে আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না।
১১ আগস্ট, ২০২১।
