মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃতী সন্তান আলহাজ মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসসহ নেতৃবৃন্দ।
এক শুভেচ্ছা বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, শনিবার কেন্দ্রীয় যুবলীগের সম্মেলনে মতলব উত্তরের কৃতী সন্তান মাইনুল হোসেন খান নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি উপজেলা আওয়ামী লীগ মতলব উত্তরবাসীর পক্ষ থেকে মাইনুল হোসেন খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মাইনুল হোসেন খানকে মতলব উত্তর আ.লীগের অভিনন্দন
