মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাসমুক্ত সুন্দর সমাজ গড়ে তুলতে হবে

------ অতিরিক্ত পুলিশ সুপার


স্টাফ রিপোর্টার
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা সবাই কিছু না কিছু কাজ করে থাকি কেউ কেউ নীরবেই সেইসব কাজ সমাজের জন্য করে থাকেন। এখানে আজ যারা সম্মাননা পেয়েছেন তাদের সবাইকে আমি চিনি না, তার কারণ বুঝা যায় তারা নীরবে থেকেই সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। চাঁদপুর জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন আয়োজিত বঙ্গবন্ধুর প্রতি অধিকার আদায় ও স্বাধীনতা শীর্ষক মানবাধিকার সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু এমনই একটা চরিত্র, যার কথা শেষ করা সম্ভব নয়। তিনি আমাদের জন্য মাইলফলক। কারন তার হাত ধরে আজকে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, আমরা আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছি এবং যার যার অবস্থানে স্বাধীনভাবে থাকতে পারছি। মুক্তিযুদ্ধের পরিপূর্ণ ইতিহাস আমাদের জানা দরকার বিশেষ করে ছাত্রদের তা জানতে হবে। জানতে হবে সেই ৭ মার্চের ভাষণের পর কিভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন বাংলার দামাল সন্তানরা। আজকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের গড়া সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিউম্যান রাইটস অফিসের কো-অর্ডিনেটার ও জেলা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সভাপতি মো. গাজী রহমত উল্লাহের সভাপতিত্বে এবং সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটির মহাসচিব মো. আবুল বাসার, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনিসহ প্রমুখ।
এসময় ২৫ জন বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথি নিজের বা অন্যের অধিকার সুরক্ষার সচেতনতায় শপথ বাক্য পাঠ করান।