
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্যোগে
সজীব খান
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টায় বীর প্রতীক মমিন উল¬াহ পাটওয়ারী একাডেমী মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, মাহবুব পাটওয়ারী, শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল ও সহ-প্রচার সম্পাদক মনির গাজী।
এ সময় উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী লিটন সরকার, ফারুক সরকার, বজলুল গনি জিলন, মোশারফ হোসেন, হাকিম গাজী, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন বৈদ্য, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিমুল হাসান সাবনু, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মিঠু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মুধাসহ উপজেলা ও মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ।
