হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা মরহুম হোসেন ইমাম হায়দার মুন্সীর স্মৃতি স্মরণে অনুষ্ঠিত টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত রোববার (৭ মার্চ) বিকালে পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
মুক্তিযোদ্ধা মরহুম হোসেন ইমাম হায়দার মুন্সীর ওই ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়ির মরহুম সুজাওয়াত আলী মুন্সির ছেলে। তার স্মরণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রান্ধুনীমূড়া জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন ও মাতৃভূমি স্পোর্টিং ক্লাব একাদশ রানারআপ হয়। চ্যাম্পিয়ন ও রানারআপ দলের পরিচালক ও খেলোয়াড়দের হাতে ট্রফি, প্রতিকি চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিয়া, শামসুজ্জামান মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান সোহেল, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী। উপস্থাপনা করেন সাংবাদিক এস.এম মিরাজ মুন্সী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রতন সাহা, ফয়সাল হোসেন বাবু, সোহাগ হোসেন, মো. হৃদয় প্রমুখ।
১০ মার্চ, ২০২১।
