২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে
স্টাফ রিপোর্টার
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক
সম্পাদক বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচির পালন করে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটিয়ে তারা। আইভি রহমান দেশের জন্য রক্ত দিয়েছেন। তার ঋণ শোধ হবার নয়। তার আত্মার শান্তি কামনায় সবার কাছে আমরা দোয়া চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী দেশ পেয়েছি। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের স্বপ্নকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত রয়েছে। বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জিয়া পরিবার সব ষড়যন্ত্রে যুক্ত ছিল। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন দেশ পরিণত হয়েছে। এখনো তাদের ষড়যন্ত্র চলছে। যতই ষড়যন্ত্র হোক না কেন জননেত্রীকে দমিয়ে রাখা যাবে না। আজকে নারীর ক্ষমতায়নে দেশ এগিয়ে যাচ্ছে। ধর্মীয় রীতি মেনেই নারীদের এগিয়ে যেতে হবে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের পেশ ইমাম মুফতি জাফর আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, বর্তমান প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছমা আক্তার মনি, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান ঢালী, আছলাম গাজী, জেলা যুবলীগের সদস্য আব্দুল মালেক চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. খোরশেদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক রেহমান বাদল, মহিলা আওয়ামী লীগের নেত্রী পান্না বেগম, আছমা বেগম, ফারহানা রুমি, মুক্তা বেগম, নারগিস বেগম, মনোয়ারা বেগম, রুবি বেগমসহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সর্বস্তরে নেতৃবৃন্দ।
আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো মঙ্গলবার সকাল ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং শহীদ বীর মুক্তিযুদ্ধা বেগম আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দাদন, আওয়ামী লীগ নেতা খোকন মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগমসহ আরো অনেকে।
উল্লখ্য ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলায় মারাত্মক আহত হন প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভি রহমান। ৩ দিন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর ২৪ আগস্ট তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার ছিলো বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী।
২৫ আগস্ট, ২০২১।
