ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা ও অবৈধ ড্রেজার ধ্বংস

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৩টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। অপরদিকে, একই আদালত উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে অবৈধভাবে স্থাপন করা দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন। বুধবার (৩০ জুন) উপজেলার খাজুরিয়া বাজারে ও পূর্ব লাড়ুয়া গ্রামে এই অভিযান দু’টি পরিচালনা করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। যে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠিান সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলবে না তার বিরোদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, বর্তমানে করোনা ভাইরাস যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে যদি জনগণ সচেতন না হন তাহলে অবস্থা আরো ভয়াবহ রূপ নিবে। এছাড়া ফরিদগঞ্জে কোন অবৈধ ড্রেজার মেশিন চলতে পারবে না। যেখানে খবর পাওয়া যাবে সেখানে গিয়ে সেই অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করে হবে।

০১ জুলাই, ২০২১।