শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের দাফন সম্পন্ন

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় চিরবিদায়

স্টাফ রিপোর্টার
সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন ভাষাবীর এমএ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রতœগর্ভা মমতাময়ী মা শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ। রোববার (৭ মে) বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মরহুমার জানাজার পর রহিমা ওয়াদুদকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
জানাযা ও দাফন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী, মরহুমার প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ব্যক্তিবর্গ ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমা রহিমা ওয়াদুদের একমাত্র ছেলে, বিশিষ্ট চিকিৎসক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে মায়ের জন্য সবার কাছে দোয়া চান। তার আম্মাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন, কবর আজাব থেকে মুক্তি দেন।
জানাজায় ইমামতি করেন কলাবাগান জামে মসজিদের ইমাম মুফতি জুনায়েদ আহমেদ।
জানাজায় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম খালেদ, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, অসীম কুমার উকিল এমপি, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর অধ্যাপক হারুন-অর-রশিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. মো. মশিউর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতার, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন, যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান মাইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হক, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম রিপনসহ নেতৃবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি রোটারিয়ান আলহাজ এমএ মাসুদ ভূঁইয়া, সহ-সভাপতি রোটারিয়ান তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম নোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, একে আজাদ, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক ও প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক সদস্য রাশেদ আহমেদ চৌধুরী, ক্রিকেট বোর্ডের অফিশিয়াল কর্মকর্তা মো. সেলিমসহ চাঁদপুরের বহু নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে মমতাময়ী মাকে শেষবারের জন্য দেখতে সুদূর লন্ডন থেকে দেশে ফিরে জানাযা, দাফন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তিনি রোববার বেলা ১১টার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সরাসরি চলে আসেন কলাবাগানে মায়ের বাসভবনে। এসময় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চাঁদপুর থেকে আগত দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তাকে সান্ত¡না দেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা ও ভাষাসংগ্রামী মরহুম এমএ ওয়াদুদের স্ত্রী শিক্ষাবিদ রহিমা ওয়াদুদ (৮৯) বার্ধক্যজনিত কারণে গত ৬ মে দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রহিমা ওয়াদুদ রাজধানীর লেক সার্কাস বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও একসময় শিক্ষকতা করেন।

০৮ মে, ২০২৩।