আগামিতে সৎ ও যোগ্য লোকদের প্রতিষ্ঠিত করতে হবে

........মুহম্মদ শফিকুর রহমান এমপি

ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করছেন। তিনি তার নিকটাত্মীয়দেরও ছাড় দিচ্ছেন না। ফলে এ অভিযান থেকে কেউই রেহাই পাবেন না। তার লক্ষ্য ও উদ্দেশ্য হলো রাষ্ট্র ও সমাজ নষ্টকারীদের বাদ দিয়ে আগামি দিনগুলোতে সৎ ও যোগ্য লোকদের প্রতিষ্ঠিত করা। ফরিদগঞ্জেও দলীয়ভাবে দুর্নীতিবাজ ও ভূমিদস্যুদের নামে তালিকা হয়েছে। অতিসত্বর এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। ভালো লোকদের সম্মেলনের মাধ্যমে দলে অন্তভুক্ত করা হবে। তিনি ফরিদগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া দখলে ও দূষণে মরে যাওয়া ডাকাতীয়া নদীর খনন কাজ শুরু করার আশ্বাস দেন।
গত সোমবার রাতে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের সূত্রধর পাড়ায় রাধাগোবিন্দ মন্দির সার্বজনীন সনাতন হরিসভায় নামযজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উৎসব কমিটির আহ্বায়ক অনিল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং স্বপন ভৌমিকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মাহফুজুল হক, আওয়ামী লীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, পৌরসভার কাউন্সিলর মো. খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দীন, আল আমিন পাটওয়ারী, সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, আয়াত আলী মাসুদ, আলাউদ্দিন ভূঁইয়া, মোরশেদ আলম মুরাদ, আলাউদ্দিন মিয়াজী, মোদাচ্ছের শেখ অপু, শাহাজালাল সুইট, সুমন পাটওয়ারী, আলমগীর হোসেন, আব্দুর রহিম রুবেল, জাকির হোসেন, কামাল হোসেন, মুজিবুর রহমান ভূঁইয়া, রাসেল মিজি, রাশেদ বেপারী, রাবায়েত হোসেন জুয়েল, শান্ত পাটওয়ারী, মাসুদ খান, আল আমিন রাজা, ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্ছুম, নজরুল ইসলাম সুমন, পারভেজ পাটওয়ারী প্রমুখ।