আজ ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

সভাপতি ও সম্পাদক পদে লড়ছে ৪জন

মতলব উত্তর ব্যুরো
আজ মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের (রেজিঃ নং-৭৫/চাঁদ/৯৮ইং) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ভোটাররা। ভোটাররা যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের ৪৮৫ ভোটার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন। ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমেদ রিপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সবুজ সরকার ও মাহবুব আলম লাভলু। ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রচার-প্রচারণা ও ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে আলহাজ মনির হোসেন বেপারী (ছাতা) ও মো. শাহ আলম প্রধান (চেয়ার)। সম্পাদক পদে মো. ওমর খান (মাছ) ও মো. নাসির উদ্দিন ফরাজী (হারিকেন) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমেদ রিপন বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটির সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা বলেন, ভোটাররা যাতে সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নেয়া আছে। এ দিনটি ভোটারের কাছে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সব দিক বিবেচনা করে আমরা প্রস্তুত রয়েছি।