মতলবের ইতিহাসবিদ অহিদুল ইসলাম সরকারের ইন্তেকাল

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুর বাবা, জাতীয় ইতিহাস পরিষদের সদস্য ও প্রবীণ হিতোষী পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. অহিদুল ইসলাম সরকার (৭০) গত রোববার রাত ৯টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কলাদীস্থ টিএন্ডটি রোডে। গতকাল সোমবার বাদ যোহর মতলব নিউ হোস্টেল মাঠে জানাযা শেষে মতলব পৌরসভার বাইশপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে তৌহিদুল ইসলাম টিটুর বাবা মো. অহিদুল ইসলাম সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ সদস্যবৃন্দ। তারা এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।