
এম সাইফুল মিজান :
কচুয়ায় বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন ‘স্বেচ্ছায় রক্তদাতা’র উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গত রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে কচুয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রক্তদানে উদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মো. জালাল উদ্দিন চৌধুরী।
সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. সোলাইমান মিয়া, কলেজ শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছলেম উদ্দিন রিমু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সংগঠনের সদস্য মো. মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনের সদস্য আবু সায়েম মৃধা, ইকরামুল হক শাকিল, মাহজারুল, সেফায়েত হোসেন, শাহপরান ভূঁইয়া, কাজী হাসিব প্রমুখ।
উল্লেখ্য, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন রক্তের গ্রুপ নির্ণয় ও ৬ জন রক্তদাতা রক্ত দান করেন।
