কচুয়ায় পৌরসভায় পাবলিক স্কুল উদ্বোধন

কচুয়া পৌরসভার উত্তর বাজারে পাবলিক স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুল মতিন। -ইল্শেপাড়

আহসান হাবীব সুমন/আমির হোসেন :
শিক্ষার গুণগত মান নিশ্চিত করার দায়বদ্ধতা নিয়ে কচুয়া পৌরসভার উত্তর বাজারে পাবলিক স্কুলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে স্কুলের উদ্বোধন করেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. এমএসআর বাবুর সভাপতিত্বে ও শিক্ষক ফারহানা আক্তারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. শাহ এমরান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি লাইব্রেরিয়ান আব্দুল লতীফ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া কণ্ঠের সম্পাদক হাবিব উল্য্হা, প্রভাষক নওশের আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক রাকিবুল হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমন, পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য সচিব নুরুল ইসলাম, সদস্য নাসির হোসেন, সঞ্জিব ভৌমিক অপুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।