এখলাশপুরের চরে বিনামূল্যে চক্ষু শিবির

চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে

স্টাফ রিপোর্টার
চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালনায় মতলব উত্তর উপজেলার এখলাশপুর ইউনিয়নের চরকাশিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে অর্ধ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। এর মধ্যে ৩৮ জন চোখে ছানিপড়া রোগীকে বিনামূল্যে লেন্স লাগানোর জন্য মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল চাঁদপুরে নিয়ে আসা হয়েছে। চাঁদপুর রোটারী ক্লাবের সচিব রোটা. অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীনের সৌজন্যে চক্ষু শিবিরটি অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, ডেপুটি গভর্নর রোটা. পিপি তমাল কুমার ঘোষ, রোটা. পিপি আলহাজ আবুল কাশেম গাজী, অ্যাসিস্ট্যান্ট গর্ভনর রোটা. মফিজ উদ্দিন সরকার, রোটা. আইপিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, নির্বাচিত সভাপতি (২০২০-২১) রোটা. নাসির খান, ক্লাব সচিব অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, যুগ্ম-সচিব রোটা. অ্যাড. নজরুল ইসলাম, রোটা. অ্যাড. পলাশ মজুমদার, রোটা. উজ্জ্বল হোসাইন, রোটা. রফিকুল ইসলাম, রোটা. গোপাল সাহা, রোটা. শাহানা ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রোটা. অ্যাড. শাহাদাত হোসেন, রোটা. রহিমা বেগম কল্পনা প্রমুখ।