এতিমদের সাথে ইফতার করলেন হাজীগঞ্জ পৌর মেয়র

মোহাম্মদ হাবীব উল্যাহ
প্রতি বছরের মতো এবারো রমজানের প্রথম দিনে এতিমদের সাথে ইফতার করলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। গত শুক্রবার তিনি পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের সাথে তিনি ইফতার করেন।
এদিকে ইফতারের আগে পৌরবাসীর মঙ্গল এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী, ব্যবসায়ী ইকবালুজ্জামান মজুমদার, মোহাম্মদ ওমর ফারুকসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা।
উল্লেখ্য, গত কয়েক বছর যাবৎ রমজানের প্রথম দিন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন তাঁর নিজস্ব অর্থয়ানে এতিমদের সাথে ইফতার করে থাকেন। যার ধারাবাহিকতায় এ বছরও তিনি রমজানের প্রথম দিন রান্ধুনীমূড়া রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের সাথে ইফতার করেন।

২৬ মার্চ, ২০২৩।