কচুয়ায় গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডে কৃষকের বসতঘর পুড়ে ছাই

এম. সাইফুল মিজান
কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের মিয়াজী বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুনে মো. হারুনুর রশিদ নামের এক কৃষকের ঘর, নগদ টাকা ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার মাঝিগাছা গ্রামে ভয়াবহ এই অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় লোকজন ও কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই কৃষকের গৃহে থাকা নগদ ২ লাখ টাকা, বৈদ্যুতিক মিটার, দলিলপত্র, মূল্যবান মালামালসহ প্রয়োজনীয় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এদিকে নীরিহ কৃষক হারুনুর রশিদের গৃহ ও মালামাল পুড়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। বিষয়টি নজর দিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত ওই পরিবারটি।

২১ এপ্রিল, ২০২৩।