ফয়সাল আহমেদ
কচুয়ায় মরহুম রোস্তম আলী মিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি।
এসময় ড. সেলিম মাহমুদ হাজারো দর্শকদের সাথে মাঠ ঘুরে কুশল বিনিময় এবং খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিআরবি কেবলসের পরিচালক মো. রফিকুল ইসলাম রনি।
ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নবীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সাংবাদিক রাকিবুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রেন্ট কালেক্টর ইনচার্জ সাজেদুল হাসান কামাল, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, আব্দুস সালাম সওদাগর, আলমগীর হোসেন, কবির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল হাসান জেমস ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারসহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় হাজারো দর্শক ফুটবল খেলাটি উপভোগ করেন।
১৫ জুলাই, ২০২৪।
