আহসান হাবীব সুমন
কচুয়ায় শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা শেখ কামাল একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজের মাঝে প্রতিযোগী মনোভাব গড়ে উঠে। আসুন সবাই শেখ কামালকে অনুসরণ করে নিজেদের মেধা বিকাশে জাতীয় ক্ষেত্রে অবদান রাখি।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ মো. জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
