কচুয়ার সাচার কেন্দ্রে ১ জনের জেল

প্রাথমিক সমাপনী পরীক্ষা

স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও পরীক্ষা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ইব্রাহীম খলিল নামে একজনকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার সাচার ইউনিয়নের বুজুরীখোলা গ্রামের ইব্রাহীম খলিল সাচার পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা ও পরীক্ষা কাজের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ৭ দিনের বিনাশ্রম দণ্ড দিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, পাবলিক পরীক্ষার ১৯৮০ এর ১১ ধারা অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট সীমানার মধ্যে পরীক্ষা কাজে ব্যাঘাত সৃষ্টি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।