কচুয়ায় আ.লীগের প্রতিবাদ ও জুতা মিছিল

ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে নিয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাস

আহসান হাবীব সুমন
ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে জড়িয়ে ফেসবুকে অশালীন স্ট্যাটাসের ঘটনায় কচুয়ায় আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও জুতা মিছিল করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে সব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা প্রতিবাদ সভার আয়োজন করে। কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি মো. সেলিম মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহিন (শিবির শাহিন) গত ৮ ডিসেম্বর তার ফেসবুক আইডি থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার, ভুয়া, বানোয়াট, অশালীন, অসত্য তথ্য প্রচার করেছে। আমরা তার বানোয়াট, অসত্য অশলীন স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই। তাছাড়া এই ইকবাল আজিজ মাহিন শিবির থেকে আওয়মী লীগে অনুপ্রবেশ করেছে।
একই দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে জড়িয়ে অশালীন স্ট্যাটাসের ঘটনায় পৌর এলাকায় জুতা মিছিল করা হয়েছে। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ইকবাল আজিজ শাহিনকে (শিবির শাহিন) সংগঠন থেকে বহিস্কারের দাবি জানান।
১৫ ডিসেম্বর, ২০২০।