কচুয়ায় কৃষক-কৃষাণীদের মাঝে সার বীজ বিতরণ

আহসান হাবীব সুমন
কচুয়ায় রবি শষ্যের প্রনোদনার অংশ হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ৩শ’ ৭০ জন কৃষক-কৃষাণীদের মাঝে ভুট্টা, সরিষা ও মুগডালের বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ওইদিন প্রধান অতিথি উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্র্ধনমূলক উপকরণ হিসেবে সেলাই মেশিন ও ইস্ত্রি (আয়রন) বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবিব, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান প্রমুখ।