কচুয়ায় গৃহহীন পরিবারকে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের সেলাই প্রশিক্ষণ

কচুয়া ব্যুরো
কচুয়ায় মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন এবং অস্বচ্ছল পরিবারকে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা সাচার ইউনিয়নের বজুরিখোলা গ্রামে মুজিবর্বষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাওয়া ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার ওই গ্রামের অস্বচ্ছল নারীসহ মোট ৩০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিণী কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা প্রাথমিক রির্সাস সেন্টারের ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকোশলী মো. জসিম উদ্দিন, বজুরিখোলা সসকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি আহসান হাবীব সুমন প্রমুখ।
এসময় সব সেলাই প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
২৬ আগস্ট, ২০২১।