মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক শপথ পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে
মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে কেক কাটেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শপথের বিশেষ প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিমের সভাপতিত্বে এবং দৈনিক শপথের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. তুহিন ফয়েজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মতলবের উন্নয়নে সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। যদি কোন অনিয়ম দূর্নীতি থাকে সেটি যদি পত্রিকার পাতায় উঠে আসে তা হলে মতলববাসী সোচ্চার হবে। সাংবাদিক ও জনপ্রতিনিধি একসাথে কাজ করলে খুব দ্রুত মতলবের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, বাংলাদেশ বেতার এর উপ-পরিচালক মহসিন মিয়া, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, মোহনপুর পর্যটন লি. এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো’র সম্পাদক মফিজুর রহমান খাঁন বাবু, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, ফারুক হোসেন, রাকিবুল ইসলাম সোহাগ, গোলাম নবী খোকন, কামরুজ্জান হারুন, ইসমাইল খান টিটু, শফিকুল ইসলাম রানা, আল-আমিন সিপাহী, মমিনুল ইসলাম, দৈনিক শপথের মতলব উত্তর উপজেলা প্রতিনিধি সুমন আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
২৬ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে দৈনিক শপথের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
