
বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই দেয়া সরকারের বিরাট সাফল্য
………..ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
কচুয়া ব্যুরো
সারা দেশের মতো কচুয়ায় জাতীয় বই বিতরণ উৎসব উপলক্ষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদরে মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজলো নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন সাবকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলনে, বর্তমান সরকাররে আমলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই পেয়েছে। যা অন্য কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার কারণে তা সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের বইয়ের সাথে বন্ধুত্ব করে সুশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতি সেবায় এগিয়ে যেতে হবে। তাহলে এ সরকারের সাফল্য স্বার্থক হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহম্মদ আহসানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন প্রমুখ। এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানসহ বিদ্যালয়রে শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
