
কচুয়ায় জাসদের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল। -ইল্শেপাড়
আহসান হাবীব সুমন :
কচুয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া উত্তর বাজার পল্টনন ময়দানে উপজেলা জাসদের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
উপজেলা জাসদের সভাপতি ডা. আ. হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রিয় যুব জোটের সভাপতি মো. রোকুজ্জামান রোকন, জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাছান আলী শিকদার, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদ হাছান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোল্লা মো. শাহজাহান সিরাজ, জেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন বিশ্বাস প্রমুখ।
