
গতকাল বুধবার শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। -ইল্শেপাড়
শাহরাস্তি ব্যুরো :
শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় ঠাকুরবাজারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. শাহজাহান স¤্রাট ও পৌর ছাত্রদল নেতা মো. রাজু পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তফা কামাল।
শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক শেখ মো. বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, পৌর বিএনপি নেতা মো. জাকিরুল ইসলাম খান জুনু, সূচীপাড়া উত্তর ইউপি বিএনপি আহ্বায়ক মো. আমান উল্যাহ আমান, রায়শ্রী উত্তর ইউপি বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন খোকন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু মিয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াজী, উপেজলা বিএনপি নেতা তোফায়েল আহমেদ সোহেল, পৌর সেচ্ছাসেবক দলের নেতা আদনান নোমান, পৌর যুবদল সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, পৌর যুবদল নেতা মো. শাহজালাল, মো. জানে আলম, উপজেলা ছাত্রদল নেতা ইমাম হোসেন মোল্লা, পৌর ছাত্রদল নেতা মো. মোস্তফা কামাল, মো. ইসমাইল হোসেন, মো. ইমাম মোল্লা, মেহের ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক মাসুদ আলম পাটোয়ারী, ছাত্রদল নেতা ফয়সাল, দিপু, শেখ ফরিদ, মাহমুদ, তাসলিম সবুজ, মাহবুব মজুমদার, হানিফ, অপু, স¤্রাট, হাসানাত নাঈম, রিয়াজ রমিজ, আবু ইউছুপ সহ উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের সভাপতি/সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আগামি ১ জানুয়ারি ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও স্বার্থক করার লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
