সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ২নং ও ৭নং ওয়ার্ডের হতদরিদ্রদের জন্য ৪০ দিনের প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের গণকবরস্থান থেকে আবুল খায়েরের দোকান ও ৭নং ওয়ার্ডের বেড়িবাঁধ থেকে রশিদ বেপারীর বাড়ি, দাস বাড়ি থেকে রেললাইন, এবং রেললাইন থেকে বারেক গাজী বাড়ির পর্যন্ত হতদরিদ্রের এ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। এসব কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।
