কচুয়ায় তথ্য আপার উঠান বৈঠক

 

আহসান হাবীব সুমন
গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা প্রদানের মাধ্যমে নারীদের ক্ষমাতায়নের লক্ষ্যে কচুয়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) উপজেলা তথ্য কেন্দ্রর আয়োজনে সাচার গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সুলতানা খানম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা আফরোজা আক্তার, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদার, ইউপি সচিব জসিম উদ্দিন মজুমদার, গৃহিনী মমতাজ বেগম প্রমুখ।
এসময় ইউপি সদস্য গোলাম মোস্তাফা ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যানের সিএ মো. সেহেল পাটওয়ারী, তথ্যসেবা সহকারী নাদিয়া সুলতানাসহ গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা উপস্থিত ছিলেন।
৭ জানুয়ারি, ২০২১।