কচুয়ায় তেতৈয়া সপ্রাবির নতুন ভবন উদ্বোধন

আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার জলাতেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। রোববার (৩১ অক্টোবর) তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আপনাদের সন্তানরা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সুশিক্ষিত হয়ে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ডা. হরিপদের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ফারুক ও শফিকুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছল খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহীম খলিল বাদল, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ইব্রাহীম মাস্টার নিলয়, সজুন, সোহেল মিয়াজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী রিসাদ ও যুবলীগ নেতা মাসুদ রানা।
তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক নতুন ভবনের উদ্বোধনের আগে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোয়ন প্রত্যাশী কাজী জহিরুল ইসলাম টগরের নেতৃত্বে বিশাল মোটর সাইকেলের শোডাউনের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে বরণ করে নেয়।

০১ নভেম্বর, ২০২১।