আহসান হাবীব সুমন
কচুয়ায় প্রেমিকের গলায় ছুরিকাঘাত করে প্রেমিকা মিতু আক্তার নামে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গত শনিবার উপজেলার পাথৈর ইউনিয়নের আটোমোর গ্রামে এ ঘটনা ঘটে।
কচুয়া থানা সূত্রে জানা গেছে, আটোমোর গ্রামের মনির হোসেন মোল্লার দশম শ্রেণিতে পড়য়া স্কুলছাত্রী মিতু আক্তারের সাথে ওই এলাকার চায়ের দোকানের কর্মচারী সোহাগ (২৩) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার পার্শ্ববর্তী পালাখাল মডেল ইউনিয়নের চাং গ্রামের মৃত মোস্তফার ছেলে চায়ের দোকানের কাজ শেষে আটোমোর গায়েবী মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যাওয়ার সময় পথিমধ্যে পথ আগলে প্রেমিকা মিতু আক্তার প্রেমিক সোহাগের গলায় ছুরিকাঘাত করে বাড়ি চলে যায়।
প্রেমিকা মিতু আক্তার বাড়িতে গিয়ে কাউকে কিছু না বলে বিষপাণে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সংজ্ঞাহীন অবস্থায় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
অপরদিকে প্রেমিক সোহাগকে গলায় জখম অবস্থায় কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
শনিবার মধ্যরাতে কচুয়া থানা পুলিশ প্রেমিকা মিতু আক্তারের লাশ উদ্ধার করে রোববার সকালে চাঁদপুরের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় প্রেমিক সোহাগের ভাই জসিম উদ্দিন তার ভাইকে ভালোবাসার নামে উত্ত্যাক্ত করে গলায় ছুরিকাঘাত করার দায়ে প্রেমিকা মিতুকে ১নং বিবাদী, তার বাবা ও ভাইকে বিবাদী করে রবিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দীন জানান, প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মিতুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৫ অক্টোবর, ২০২১।
