কচুয়ায় মাদকসহ নারী ও যুবক গ্রেফতার

কচুয়া ব্যুরো
কচুয়ায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল পেন্সিডিলসহ নারী ও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর সড়কে কচুয়া ও জগতপুরে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে এসআই দেলোয়ার নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম ও সফিকের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিল বোতল উদ্ধার করে।
নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম, কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার মতিনের স্ত্রী ও আরেক মাদক ব্যবসায়ী সফিক গোপালগঞ্জের মৃত রুস্তম শেখের ছেলে।
এ ব্যাপারে কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেন্সিডিলসহ নারী ও এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের নিয়মিত মামলায় দিয়ে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।

১৫ নভেম্বর, ২০২১।