উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবিতে
কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে স্বপদে বহাল ও শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নুর আলমের বিচারে দাবিতে ১০ম দিনের মত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে অব্যাহত রেখেছে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শনিবার (১৫ আগস্ট) কচুয়া উপজেলার মডেল পালাখাল ইউনিয়নের মেঘদাইর বাজারে বৈরি আওহায়া উপেক্ষা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবিতে এ নিয়ে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় সমাবেশে বক্তারা বলেন, কচুয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের ঘটনার প্রতিবাদ করায় কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে কোন প্রকার শো-কজ না করে স্থানীয় সরকার বিভাগ ২৩ জুলাই সাময়িক বরখাস্ত করে। উপজেলা চেয়ারম্যানকে অচিরেই স্বপদে বহাল এবং শিক্ষা প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকোশলী নুর আলম এবং ঠিকাদার আশরাফুল আলম রনির নির্মাণ কাজের অনিয়মের সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
১৭ আগস্ট, ২০২০।
