ফরিদগঞ্জে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বিআরডিবি) এর পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবনীর উপর সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া, তবারুক বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম। সভাপতিত্ব করেন উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাউদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরনবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আরডিও মশিউর রহমান ভূইয়া, এআরডিও আবু শামিম, পরিচালক মামুনুর রশীদ পাটওয়ারী, ফজলুল হক, মাওলানা মো. হানিফ মৃধা, সমবায়ী হানিফ কাজী, তসলিম আহমেদ, পরিদর্শক আজাদুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সবার রুহের মাগফেরাত কামনা এবং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির সদ্যপ্রয়াত চেয়ারম্যান মরহুম মোতাহার হোসেনের জন্য দোয়া করা হয়।
১৭ আগস্ট, ২০২০।