
পৌর মেয়র ও যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে
কচুয়া ব্যুরো
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালার প্রধান জালালসহ যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার সকালে পৌরসভার সামনে থেকে বের হয়ে পৌর বাজার ঘুরে কচুয়া পল্টনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল প্রমুখ। বক্তারা অবিলম্বে পৌর মেয়র ও যুবলীগের সব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা জানান।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতাকর্মী ও পৌরসভার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
