কচুয়ায় মিলন ফ্যান ক্লাবের প্রস্তুতি সভা


এম সাইফুল মিজান :
কেন্দ্রিয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন ফ্যান ক্লাবের পৌর কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আনম এহসানুল হক মিলন ফ্যান ক্লাবের উপজেলা শাখার উদ্যোগে পৌরসভার করইশ এলাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল প্রধান আবেগ।
উপজেলা ফ্যান ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. ইসহাক, মো. আবির হোসেন, পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক অহিদ মুন্সি, মিলন ফ্যান ক্লাব উপজেলা শাখার সহ-সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কচুয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন, ছাত্রদল নেতা মো. ফারুক হোসেন, মো. ইসমাইল হোসেন, কাউছার, মারুফ, সাদ্দাম হোসেন প্রমুখ।