মতলব দক্ষিণে মহান বিজয় দিবস উদ্যাপনে ব্যাপক প্রস্তুতি


মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকল্পে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলামের সভাপতিত্বে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের বিষয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, আনিসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক তপন চন্দ্র দাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্লাহ সায়েদ, পৌরসভার প্যানেল মেয়র কিশোর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রহিম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক মাহফুজ মল্লিক, সাংবাদিক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বাদল নন্দী, উত্তম কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম হায়দার মোল্লাসহ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ। সবার মতামতের ভিত্তিতে আগামি ১৬ ডিসেম্বের মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।