আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উদ্যোগে চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ মিসবাহ্ উদ্দীন খানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, কোরআনে খতম, স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মিলাদ ও স্মরণসভায় অংশগ্রহণ করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, কলেজের সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন মিয়াজী, আওয়ামী লীগ নেতা বিল্লাল খান, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তার খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ মিসবাহ্ উদ্দীন খানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আশেক আলী খান জামে মসজিদের খতিব মাও. সিহাবউদ্দীন।
এসময় দোয়া ও মিলাদে অংশগ্রহণকারীরা চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খান, তার স্ত্রী মরহুমা সুলতানা খানম, চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আলহাজ মিসবাহ্ উদ্দীন খান, একুশে পদকপ্রাপ্ত ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, তার স্ত্রী মরহুমা নুসরাত জাহাঙ্গীর, ড. সাসছুল আরেফিনসহ খান পরিবারের অনান্য সদস্যদের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, মরহুম আলহাজ মিসবাহ্ উদ্দীন খান কর্মজীবনে চট্টগ্রাম বন্দরের সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে গেছেনএবং তিনি ১৯৯১ সালে চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মরহুমের বড় সন্তান একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ইতিহাসবিদ ঢাকা বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের অধ্যাপক ড. মুনতাসির মামুন তার প্রয়াত পিতা আলহাজ মিসবাহ্ উদ্দীন খানের রুহের মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন ও কচুয়াবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
২০ ডিসেম্বর, ২০২০।
