কচুয়া ব্যুরো
কচুয়ায় উপজেলার নোয়াদ্দা ভিটপাড় গ্রামে মহিউদ্দিন মজুমদার মহাসিন (৩০) নামে এক যুবকের লাশ বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
মহসিনের পিতা আব্দুল মান্নান জানান, মঙ্গলবার রাতে আনুমানিক সারে ১২টার সময় তার ছেলে মহসিনকে কে বা কারা ডাক দিয়ে ঘরের বাইরে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর ফজর নামাজের আগে বাড়ির পাশে পুকুরে ভিতরে সেচ পাম্পের উপর তার মরদেহ দেখতে পায়। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে সংবাদ পেয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের প্রেরণ করে।
মহিউদ্দিনের পিতা আব্দুল মান্নান জানান, একই বাড়ির ছিদ্দিকুর রহমানের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ের জের ধরে মামলা মোকাদ্দমা চলছে। তাই তারাই শত্রুতামূলকভাবে তার ছেলে মহিউদ্দিনকে হত্যা করেছেছে বলে অনুমান করেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৩০ ডিসেম্বর, ২০২১।
