কচুয়ায় যুব উন্নয়ন কর্মকর্তার বিদায়-বরণ অনুষ্ঠিত

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেনের বদলিজনিত বিদায় ও নবাগত অফিসার মো. মাহাবুবুর রহমানকে বরণ করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে বিদায়-বরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মাসুদুল হাছান। বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, ন্যাশনাল সার্ভিস সদস্য মো. মহসিন টিপু, মো. শাহআলম মিয়া ও মো. সুমন মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ও ন্যাশনাল সার্ভিস ৫ম পর্বের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।