
কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. ছাত্তার (৯৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। আওয়ামী লীগ নেতা আ. ছাত্তার দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যায়। মৃত্যুকালে তিনি তিনি ৫ ছেলে ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বুধবার সকালে তার পিতার প্রতিষ্ঠিত নলুয়া বাজারের মরহুম হাজী ইদ্রিস মুন্সি শিশু সদন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নলুয়া চেয়ারম্যান বাড়ির পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
- Home
- প্রথম পাতা
- কচুয়ায় সবেক ইউপি চেয়ারম্যান আ. ছাত্তারের দাফন সম্পন্ন
Post navigation
