কচুয়ায় সিত্রাংয়ের তাণ্ডবে ভেঙে গেল কলাচাষির স্বপ্ন

ফয়সাল আহমেদ
কচুয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে জাহাঙ্গীর আলম নামের এক কলাচাষী যুবকের স্বপ্ন ভেঙে গেছে। ২ বছর আগে বাড়ির পাশে আঙ্গিনায় শতাধিক কলা গাছ রোপণ করেন তিনি। রোপণের পর থেকে প্রতিটি কলা গাছে বিভিন্ন প্রজাতির কলা আসে। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে পুরো কলা গাছ ভেঙে যাওয়ায় স্বপ্ন ভেঙে গেছে তার। উপজেলার নয়াকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম পড়াশুনার পাশাপাশি সখের বশে তিনি বাড়ির আঙ্গিনায় কলাগাছ রোপণ করেছেন। পরিচর্চা ও গাছ রোপণ করতে অর্থ ব্যয় হলেও এখন তার স্বপ্ন ভেঙে গেছে।
কলাচাষি মো. জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক পুষ্টি ও অন্যান্য চাহিদা মেটাতে বাড়ির আঙ্গিনায় শতাধিক কলা গাছ রোপণ করি। বর্তমানে এ কলা বাগানে অনেক কলা আসে। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সব গাছ ভেঙে গেছে। তাই পূনরায় এসব গাছ রোপণ করতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করেন তিনি।
উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ২ হাজার ৩০ হেক্টর ক্ষতি সাধন হয়েছে। এরমধ্যে ২ হাজার ধান ও ৩০ হেক্টর সবজি ক্ষতি হয়। তবে ধানের ক্ষতি কাটিয়ে উঠা সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃফি অফিসের মাধ্যমে সার্বিক সহযোগিতা করা হবে।

২৭ অক্টোবর, ২০২২।