কচুয়ায় ১২ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

কচুয়া ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভাধীন আল কাউছার মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম রাশেদ (১৩) ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে গত ২২ সেপ্টেম্বর কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের তার বাড়ি থেকে মাদ্রাসার যাওয়ার উদ্দেশ রওয়ানা হয়ে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা খালেদা বেগম বাদী হয়ে কচুয়া থানায় লিখিত জিডি (নং ১১৭৪ তারিখ: ২৬/০৯/২০১৯ ইং) করলে আজো তার খোঁজ মিলেনি।
তার মা খালেদা বেগম জানান, আমার ছেলে মো. আমিনুল ইসলাম রাশেদ গত ২২ সেপ্টেম্বর সকাল ৯টা সময় বাড়ি থেকে হাজীগঞ্জ আল কাউছার মাদ্রাসার যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। কিন্তু মাদ্রাসা ছুটির নির্দিষ্ট সময়ে আমার ছেলে বাড়ি ফিরে না আসলে আমি মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তারা জানান, আপনার ছেলে আমনিুল ইসলাম রাশেদ ওইদিন মাদ্রাসায় আসেনি। এ সংবাদ পেয়ে আমার সব আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়েও ছেলের খোঁজ পাইনি। তিনি আরো জানান, আমার ছেলে ওইদিন মাদ্রাসায় যায়নি, বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জানাননি।
বর্তমানে মা পাগলপ্রায় হয়ে ছেলের সন্ধানে বিভিন্ন জায়জায় হন্নে হয়ে খুঁজছেন। যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে মা খালেদা বেগম, ০১৮৩২৫৭৩২১৭ ও প্রতিবেশী সোহেল রানা ০১৭৮৪-৮৬৫৬৭৭ ও আজগর হোসেন ০১৭৯৮-৬০৬৪৪৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানী দেয়া হবে।

০৩ অক্টোবর, ২০১৯।