কচুয়া অক্সফোর্ড একাডেমির অভিভাবক সমাবেশ

আমির হোসেন :
কচুয়া অক্সফোর্ড একাডেমির অভিভাবক সমাবেশ গত শনিবার একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদ উল্যাহ। শিক্ষক তোফায়েল আহমেদ ও আব্দুল¬াহ আল নোমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালাখাল আইডিয়েল কিন্ডারগার্টেনের অধ্যক্ষ কবির হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া অক্সফোর্ড মডেল একাডেমির অধ্যক্ষ সৈয়দ আব্দুল জব্বার বাহার, পরিচালক হেলাল উদ্দিন প্রধান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন ও সিনিয়র সহ-সভাপতি রাকিবুল হাসান, কচুয়া উপজেলা আ.লীগের সদস্য কাজী জহিরুল ইসলাম টগর, কচুয়া দক্ষিণ ইউনিয়ন আ.লীগের সভাপতি আতাউর রহমান মিন্টু, ফারমার্স ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপক আশেক উল¬াহ ও অভিভাবক হারুনুর রশীদ। সমাবেশে বিপুলসংখ্যক ছাত্র অভিভাবক ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন।