
ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে অসুস্থ ২ যুবদল নেতাকে আর্থিক সহায়তা প্রদান করেছে ইউনিয়ন বিএনপি। পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. সুমন ও ৩নং ওয়ার্ড যুবদল নেতা মো. বিল¬াল হোসেনকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়। শনিবার সকালে অসুস্থ নেতাদের বাড়িতে গিয়ে অনুদানের ওই ২৫ হজার টাকা দেওয়া হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শাহআলম মুকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজি, সহ-সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম খাঁন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, বিএনপি নেতা মো. মতিন, যুবদল সভাপতি মো. নজরুল ইসলাম মিন্টু মাস্টার, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. আমির হোসেন, যুবদল নেতা মো. সাহাদাত ভূঁইয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মমিন, ৪নং ওয়ার্ড যুবদল কাউছার, ৫নং ওয়ার্ড যুবদল ফজলুর রহমান, ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুহুল আমিন খান স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন, ছাত্রনেতা মো. রাসেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন দর্জি, স্বেচ্ছাসেবক দল নেতা মো. রোবায়েত ইসলাম প্রমুখ।
