কচুয়া পৌরসভায় কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

আহসান হাবীব সুমন
করোনাভাইরাসের কারণে কর্মহীন হতদরিদ্র শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার মানবিক খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে কচুয়া পৌরসভার আয়োজনে কর্মহীন পরিবহন শ্রমিক, বাজার শমিক ও হতদরিদ্র ৩ শতাধিক শ্রমিকদের মাঝে জনপ্রতি ১৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ কেজি আম বিতরণ করা হয়।
এসময় বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌরসভার সচিব জহিরুল আলম সর্দার, উপজেলা প্রকল্প বস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, প্যানেল মেয়র আমিনুল হক, পারুল আক্তার, কাউন্সিলর মো. মাসুদ আলম, কামাল হোসেন অন্তর, তাজুল ইসলাম রাজু প্রমুখ।
এসময় পৌরসভার হিসাব সহকারী মো. আলমগীর হোসেন, স্বাস্থ্য সহকারী নাছির উদ্দিন, প্রধান সহকারী নাসির আলম নসু ও উপকারভোগী শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন শ্রমিকদের কথা ভেবে উপহার খাদ্য সামগ্রী দিয়েছেন। আপনারা সবাই পরিবার-পরিজন নিয়ে ভাল থাকুন, নিরাপদে থাকুন।
মেয়র নাজমুল আলম স্বপন বলেন, সবার অসুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী নিয়ে সবাই ঘরে থাকুন ভাল থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। কারো সহযোগিতার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
১৬ জুলাই, ২০২১।